বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি:অফিসার ইনচার্জ বেড়া থানার নেতৃত্বে বেড়া থানার এস আই শামীম রেজা সঙ্গীয় অফিসার ফোর্স সহকারে বৃশালিকা ঘাট এলাকা হইতে গতকাল ৮ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় মোঃ আরিফুল ( ৩২) পিতা গোলাম মোস্তফা সাং বৃশালিকা কে ৪০০ পিছ ইয়াবা সহকারে হাতেনাতে ধৃত করেন। অপর পক্ষে এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় এ এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে বাটিয়াখড়া এলাকায় গতকাল বিকাল ৫ টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করিয়া সোনাপদ্মা গ্রামের হাসান (৩৫) পিতা হাফেজ এর নিকট হইতে ০২ গ্রাম হেরোইন এবং অপর আসামি হাচান ( ২৮) পিতা আব্দুল খালেক সাং জয়নগর এর নিকট হইতে ০১ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
অনান্য খবর
হাতিরঝিল থেকে ওয়াটার বাস যাবে কালাচাঁদপুর
রাজধানীর মধ্যাঞ্চলের যানজট নিরসন ও যোগাযোগে স্বাচ্ছন্দ্য আনতে হাতিরঝিলের সঙ্গে গুলশান-বনানী-বারিধারা ঘিরে নতুন নৌপথ তৈরি হচ্ছে। ফলে হাতিরঝিল থেকে নৌযান…
স্টপ ডেঙ্গু অ্যাপ: কি এর কাজ?
পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে একমত হয়েছে পাঁচটি মন্ত্রণালয়-বিভাগ এবং চার সংস্থা।…
বরিশাল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চল কর্তৃক আয়োজিত,বরিশাল অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।আনসার ভিডিপি…
