বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি:অফিসার ইনচার্জ বেড়া থানার নেতৃত্বে বেড়া থানার এস আই শামীম রেজা সঙ্গীয় অফিসার ফোর্স সহকারে বৃশালিকা ঘাট এলাকা হইতে গতকাল ৮ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় মোঃ আরিফুল ( ৩২) পিতা গোলাম মোস্তফা সাং বৃশালিকা কে ৪০০ পিছ ইয়াবা সহকারে হাতেনাতে ধৃত করেন। অপর পক্ষে এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় এ এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে বাটিয়াখড়া এলাকায় গতকাল বিকাল ৫ টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করিয়া সোনাপদ্মা গ্রামের হাসান (৩৫) পিতা হাফেজ এর নিকট হইতে ০২ গ্রাম হেরোইন এবং অপর আসামি হাচান ( ২৮) পিতা আব্দুল খালেক সাং জয়নগর এর নিকট হইতে ০১ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
অনান্য খবর
দেশে এলো আকাশ তরী
দেশে এসে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ ‘আকাশ তরী’। বুধবার সন্ধ্যায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ…
ঢাকায় পৌঁছাল ফাইজারের টিকা
ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার (৩১ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট…
স্বল্পসুদে ২০৮৯ ক্ষুদ্র উদ্যোক্তাকে ১১৩ কোটি টাকা ঋণ
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং গ্রোগ্রামের আওতায় ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের আওতায় ২৫টি ক্লাস্টার এবং ৬টি ক্লায়েন্টেল গ্রুপের…
