বুলবুল হাসান : পাবনার বেড়ায় জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভুমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। এবারের ভুমি সেবার প্রতিপাদ্য রাখব নিষ্কন্টক জমি বাড়ি-করব সবাই ই-নামজারি। বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকায় সময় উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মোছাঃ রিজু তামান্না, সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ( ভূমি ) মোছাঃ রিজু তামান্না বলেন ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে বৃহস্পতিবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা সপ্তাহ চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
অনান্য খবর
আনসার ও ভিডিপি’র সিলেট জেলা ও রেঞ্জ কর্তৃক জাতীয় শোক দিবস উৎযাপন
আনসার ও ভিডিপি’র সিলেট জেলা ও রেঞ্জ কর্তৃক জাতীয় শোক দিবস উৎযাপন এম এ খালেক পিভিএম : হাজার বছরের শ্রেষ্ঠ…
সিলেট-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
যাত্রীসেবা নির্বিঘ্ন করতে সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।…
এইচএসসিতে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। সার্বিকভাবে পাস করেছে ৭৩ দশমিক ৯৩ শতাংশ…
