বুলবুল হাসান : পাবনার বেড়ায় জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভুমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। এবারের ভুমি সেবার প্রতিপাদ্য রাখব নিষ্কন্টক জমি বাড়ি-করব সবাই ই-নামজারি। বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকায় সময় উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মোছাঃ রিজু তামান্না, সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ( ভূমি ) মোছাঃ রিজু তামান্না বলেন ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে বৃহস্পতিবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা সপ্তাহ চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
অনান্য খবর
রাজশাহীতে ৩ জেএমবি সদস্য আটক
রাজশাহী: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে রাজশাহীর…
যুবকদের কর্মসংস্থানে সারাদেশে শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যই সারাদেশে শিল্পনগরী প্রতিষ্ঠা করা হচ্ছে। বুধবার…
বিদেশ ফেরতদের জন্য ‘প্রবাসীর ট্যাক্সি’
সহায়সম্বল শেষ করে দেশে ফিরে এসে হতাশায় ডুবে যান প্রবাসী কর্মীরা। হাতে কাজ না থাকায় আর মাথার ওপর ঋণের বোঝা…
