উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান ।।বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের চট্টগ্রাম অপারেশন ৫ ডোমেইন কর্তৃক আয়োজিত এরিয়া প্রধান ও জোনাল প্রধানদের সমন্বয়ে সংস্থার বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক বাজেট প্রনয়ণ বিষয়ক কর্মশালা ১৯/৫/২২ তারিখ চট্টগ্রাম ডোমেইন অফিস কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের অপারেশন ৫ ডোমেইনের উপপরিচালক শুভাশিস শাহার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন নির্বাহী উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম,সেকটর প্রধান ও উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান,পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান,অর্থ বিভাগের পরিচালক আবুল বাশার, অপারেশন ২ ডোমেইনের পরিচালক মোঃ রেজাউল করিম ও সহকারী পরিচালক মোঃ আহসান হাবিব মোহন।সারাদিন ব্যাপি কর্মশালায় কার্যঅগ্রগতি পর্যালোচনা,সংস্থার ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা গ্রহণ, বাজেট প্রনয়ণ ও বাস্তবায়নের কৌশল আলোকপাত বিষয়ের উপর আলোচনা পর্যালোচনা অনুষ্ঠিত হয়।কর্মশালায় নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। কর্মশালায় বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা,পর্যালোচনা অনুষ্ঠিত হয়।পাশাপাশি সংস্থার বার্ষিক বাজেট ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়।আলোচনায় উপস্থিতকর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়। এছাড়া তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল ও নেগাবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার বিষয়েও আলোচনা করা হয়। সারাদিন ব্যাপি কর্মশালায় চট্টগ্রাম অপারেশন ৫ ডোমেইনের অধীন ৫ টি জোনের জোনাল প্রধান যথাক্রমে মোঃ রেজাউল করিম, মোঃ মাসউদর রহমান, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আঃ কাদের এবং ২০টি এরিয়ার এরিয়া প্রধান কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনান্য খবর
টেমস নদীর আদলে রূপান্তরিত হবে বুড়িগঙ্গা
ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকে রক্ষা ও দৃষ্টিনন্দন করতে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মাস্টার প্ল্যান অনুযায়ী,…
বাংলাদেশ-চীন অর্থনীতিতে এগিয়ে, পেছনে ভারত
চলতি ২০২০ সালে ভারতের মাথাপিছু জিডিপি আয় বাংলাদেশের চেয়েও কম হতে পারে। পাশাপাশি, করোনা সঙ্কট কাটিয়ে বিশ্ব অর্থনীতিতে আরও বাড়বে চীনের…
সাঁথিয়ায় খামারিকে বেঁধে রেখে ১০টি গরু ডাকাতি
আরিফ খান, স্টাফ রিপোর্টার ঃ পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আবদুল মোতালেব প্রামাণিক নামের এক খামারিকে বেঁধে ব্যাপক মারধরের পর…
