বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন আহমদ ফারুক খোকন
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার বিশেষ দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশব্যাপী পেশাজীবী দলের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সংগঠনের কমিটি গঠন, যোগ্য নেতৃত্ব গঠন ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব অর্পণ পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদসাবেক জিএস, আলহাজ্ব আহমদ ফারুক খোকন।বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ, নেতৃত্বের প্রতি আস্থা ও তার রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে। জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকার মতিঝিল কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ১০ নভেম্বর তাকে এ পদে মনোনীত করা হয়।পেজাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।আলহাজ্ব আহমদ ফারুক খোকন দীর্ঘদিন ধরে ব্যবসা ও রাজনীতির সাথে সম্পৃক্ত। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় পর্যায়ে এ দায়িত্ব প্রাপ্তিকে তার রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি কিশোরগঞ্জসহ সারাদেশের পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবেন। তার এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে কিশোরগঞ্জের রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
আহম্মদ ফারুক খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মনোনীত হওয়ার তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি মিজানুর রহমান অহিদ, উম্মে আছমা পলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, ঢাকা উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লোকমান হায়দার, সেক্রেটারি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদেকুর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, চাপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা প্রমূখ। এ ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আহমদ ফারুক খোকনকে অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে সমগ্র দেশের পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন আহমদ ফারুক খোকন
