উত্তরাঞ্চল পাবনা থেকে আব্দুল খালেক খান।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস কর্তৃক আয়োজিত মুজিব বর্ষ পদক প্রদান অনুষ্ঠান গত শনিবার বগুড়ার টিএমএসএস মমইন বিনোদন জগতে অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর উদ্যোগে মুজিব বর্ষ পদক বিতরণ করা হয়েছে। সমাজের বিভিন্ন সামাজিক সেবা মূলক কাজে অবদান রাখার জন্য দুই শতাধিক ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবসে মেলায় দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শিক্ষায় অবদান রাখায় বগুড়ার দুইজন শ্রেষ্ঠ শিক্ষিকাকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সম্মাননা প্রাপ্ত দুইজন শিক্ষিকা হলেন রওশন আরা বেগম ও শাহনাজ পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা: মোঃ মতিউর রহমান, পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খাঁন, পরিচালক শাহজাদী বেগম, আবুল বাশার ভুঁইয়া, নাসীরুন নবী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক মোহাম্মদ আলী মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান। এ উপলক্ষে মেলায় শনিবার যাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।টিএমএসএস কর্তৃক প্রদেয় পুরস্কারে কৃষি, সেবা, কারিগরি ও আইন বিষয়ে অবদান ও কাজের মূল্যায়নের ভিত্তিতে মুজিব বর্ষ পদক প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্তদেরকে নগদ অর্থ ও পদক দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস কর্মকর্তা, নির্বাহী পরিচালক এর একান্ত সচিব প্রশাসন মো: আব্দুল হান্নান।অপরদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ ও টিএমএসএস টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, বগুড়া ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়।
