পাবনা থেকে বিশেষ প্রতিনিধি ঃ পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান মোঃ ছানাউল্লা খান রাজু জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এ দিবস উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে আলোচনা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে এ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু ও সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোঃ রেজাউল করিম,রত্নারানী অধিকারী,আমির খসরু, আলমগীর হোসেন,কারিগরি শিক্ষকদের মধ্যে অজিত কুমার,শাহিন আলী,সাব্বির রহমান, শিখা রাণী,সাহানাজ পারভীন, আফতাব হোসেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে মহান মুক্তিযুদ্ধে আহত,শহীদ মুক্তিযুদ্ধো ও স্বাধীনকামী আহত ও নিহত আপামোর জনসাধারণ ও তাদের পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মীজা বখতিয়ার উদ্দিন। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক
সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা। ইতোমধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে সরকার। এ…
ঢাকায় জননিরাপত্তা বিভাগের সচিবের সাথে আনসার-ভিডিপি কর্মকর্তাদের মতবিনিময়
আঃ খালেক পিভিএম,পাবনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এর সাথে বাংলাদেশ আনসার ও…
২০৩২ সাল নাগাদ বড় অর্থনীতির দেশের তালিকায় ঢুকবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: 13 জুলাই ২০১৯ প্রতিটি সেক্টরে দেশ সমান তালে এগিয়ে যাচ্ছে। আর সেই সাথে এগিয়ে যাচ্ছে…
