এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস মেডিক্যাল কলেজ সমগ্র বাংলাদেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম চিকিৎসা মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত। এ মেডিক্যাল কলেজে ১ হাজার শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কার্যক্রম ও ২শত ৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসা সেবা পরিচালিত হয়। হাসপাতালে সার্বক্ষনীক নানা সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। হাসপাতালের অত্যাধুনিক সেবা সম্প্রসারণ হিসাবে ক্যাথল্যাব-এ ২টি সফল এনজিওগ্রাম চিকিৎসা প্রদান করা হয়েছে। এ হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা কার্যক্রম গতপোরশু সরেজমিনে পরিদর্শন করলেন ঢাকা-১৬ আসনের জনপ্রিয় জননেতা একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। তিনি হাসপাতালে পৌছালে তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএস প্রতিষ্ঠার কথা আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লার এমপি কে অবহিত করেন। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটির নানা সামাজিক কার্যক্রম দেশের আরো অধিক সংখ্যক অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণের কথা বলেন। তিনি আরও বলেন টিএমএসএস পরিচালিত দেশের বিভিন্ন স্থানের হাসপাতালগুলো, পরিকল্পিত কিডনি সেন্টার, মেটারনিটি স্পেশালাইজড হাসপাতাল, প্রতিবন্ধী, অটিজম নিরাময় কেন্দ্র ও পুনর্বাসন সেন্টারের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হচ্ছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। তিনি টিএমএসএস পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন টিএমএসএস যেভাবে সারা দেশে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি টিএমএসএসের মাধ্যমে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম গুলোর আরো গতিশীল ও বেগবান করতে টিএমএসএস কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি টিএমএসএসের সকল ভালো কাজে সবসময় পাশে থেকে সর্বাত্বক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ঢাকার মিরপুরে অবস্থিত টিএমএসএসের ভূসম্পদ, নানা অবকাঠামো ও বিভিন্ন কার্যক্রম উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন। আলোচনায় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, হাসপাতালের পরিচালক ব্রিঃ জেঃ ডাঃ মোঃ জামিলুর রেজা, টিএমএসএস মেডিক্যাল কলেজের ডাক্তার, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি ও তাঁর সাথে আগত সফর সঙ্গিরা টিএমএসএস প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের করায় তাঁদের প্রতি প্রতি কৃতজ্ঞতা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। আগত অতিথিগন টিএমএসএসের সার্বিক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন ও তাঁদের আতিথিয়তায় মুগ্ধ ও কৃতজ্ঞ।
