ফটিকছড়ি আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এড. সৈয়দ আনোয়ার উল্লাহকে সংবর্ধনা

ফটিকছড়ি আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এড. সৈয়দ আনোয়ার উল্লাহকে সংবর্ধনা
শেয়ার করুন:

ফটিকছড়ি আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এড. সৈয়দ আনোয়ার উল্লাহকে সংবর্ধনা
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ফটিকছড়ির আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটিতে নবনির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককেও সংবর্ধনা জানানো হয়।
বৃহস্পতিবার ৩০ জুলাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি ও কর আইনজীবী ওসমান হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ হাবিবুর রহমান।
সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হায়দার, কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বিশিষ্ট কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম এবং চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার উল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাজীবীদের নেতৃত্ব ও জনসম্পৃক্ত কার্যক্রম সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নবনির্বাচিত পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি অ্যাডভোকেট সৌরভ আলী খান, দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আরফান, মহানগরীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আনসারুল হক, সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, পত্রিকা সম্পাদক মহিউদ্দীন কাদের, অ্যাডভোকেট মো. সোহেল, অ্যাডভোকেট মো. রাসেল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর, চট্টগ্রাম আইনজীবী সমিতির অ্যাডভোকেট রোকসানা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন: