বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইন কর্তৃক আয়োজিত এরিয়া ও জোনাল প্রধানদের সমন্বয়ে ২০২২-২২ অর্থ বছরের অগ্রগতি ও ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা ২১ অক্টোবর ঢাকার মিরপুর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইনের,ডোমেইন প্রধান পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম।সারাদিন ব্যাপি কর্মশালায় সংস্থার কার্য অগ্রগতি পর্যালোচনা করণ ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি কর্মশালায় নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মশালায় বকেয়া ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন।তিনি সংস্থার বার্ষিক বাজেট ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়।বিশেষ অতিথি টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম বলেন,তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে ।কর্মশালায় ঢাকা ডোমেইন-২ এর আওতাধীন ৪ জন জোন প্রধান ও ২০ জন এরিয়া প্রধান অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনান্য খবর
দেশেই এখন তৈরি হচ্ছে বিশ্ব মানের পণ্য : শিল্প প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশে প্রত্যেকটি শিল্প কারখানার জন্য নির্দিষ্ট অঞ্চল গড়ে তোলা হচ্ছে। কৃষি জমির উপর…
বগুড়ায় এসইপি প্রকল্পের আওতায় গাক কর্তৃক পরিবেশ ক্লাব সভা অনুষ্ঠিত
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি প্রকল্পের আওতায় ২২…
রাণীশংকৈলে ৭০ পর হাটখোলা মন্দিরে গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র মোস্তাফিজুর রহমান
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের প্রাচীন ও ঔতিহ্যবাহি হাটখোলা মন্দির প্রাঙ্গণে ৭০ বছর পর অতি প্রয়োজনীয় একটি গণশৌচাগার উদ্বোধন করা…
