বিশেষ প্রতিনিধি : পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন’র সার্বিক দিক নির্দেশনায় ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র তত্ত্বাবধানে, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে আটঘরিয়া থানা এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে নিরলস ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মতিয়ার রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন তারাপাশা গ্রামস্থ মোঃ আবু মুছার বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর রাত্রী কালীন চেকপোষ্ট বসিয়ে, বিভিন্ন গাড়ি চেক করাকালীন সময়ে ২৩ জুন রাত্রী ০২.১৫ ঘটিকায় একটি সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুত গতিতে আসতে থাকে। প্রাইভেট কারটিকে দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ কারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড়ায়। কারটি দাঁড়ানো মাত্রই কারের ভিতরে পিছনের সিটে থাকা পলাতক আসামী পাবনা সদর উপজেলার আফুরী গ্রামের মেহের বিশ্বাসের ছেলে মোঃ রনি বিশ্বাস (৩৯) সুকৌশলে পালিয়ে যায়। গাড়ির মধ্যে থাকা অপর আসামী পাবনা সদর উপজেলার জহিরপুর গ্রামের মরহুম আনাই এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩০) পালানের চেষ্টা কালে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় প্রাইভেট কারটি তল্লাশী করে কারে থাকা তিনটি ব্যাগ ভর্তি সর্বমোট ২৫ (পচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। এ সময় আটককৃত আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩০) এর বিরুদ্ধে পাবনা জেলাসহ বিভিন্ন জেলায় তার নামে মোট ০৯ (নয়) টি মাদক মামলা রয়েছে। আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্থানীয় তদন্তে জানা যায়। পাবনা জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও পুলিশের এমন ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।“মাদক নয়, জীবন হোক আলোর পথে”
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস কর্তৃক সাসটেইনেবল প্রকল্পের অধীন অটোমোবাইল উদ্যোক্তার মধ্যে উপকরণ বিতরণ।
আঃ খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয়…
ইউএনওর ওপর হামলাকারীরা চিহ্নিত
অস্ত্রোপচারের পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে। তার সিটিস্ক্যান রিপোর্ট…
পশ্চিমবঙ্গে লকডাউন, বাংলাদেশিদের রবিবার থেকে এনওসি দেওয়া হবে
করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গে রবিবার (১৬ মে) থেকে ১৪ দিনের লকডাউন কার্যকর হচ্ছে। সেখানে অবস্থানকারী বাংলাদেশিদের দেশে…
