ভেজাল ঔষধ প্রয়োগে মৃত্যুর ঘটনা ঘটেছে পাবনার সুজানগরে দুলাই গ্রামের রিপা নামের অনার্স পড়ুয়া মেয়ের। গত ২১মে দুলাই গ্রামের আব্দর রহমানের মেয়ে রিপা আক্তারের টাইফয়েডের কারণে কাশিনাথপুরে কাওছার ফর্মেসি থেকে cefton 2gm এন্টিবায়োটিক কিনে প্রয়োগ করার সাথে সাথে রোগীর মৃত্যু হয়। এ নিয়ে রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন। এ নিয়ে রিপার চিকিৎসক ডা.ইলিয়াস কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঔষধ ভেজাল ছিল। কারণ এর আগেও তাকে কয়েকটা ইনজেকশন পুশ করা হয়েছে তাতে কোন সমস্যা হয়নি , এই ভেজাল ঔষধ অর্ধেকটা প্রয়োগের সাথে সাথেই রোগীর মত্যু হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন অসাধু ব্যবসায়ী ও কোম্পানি উচ্চ মুনাফা লাভের আশায় প্রতিনিয়ত মানহীন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছে । ফলে এসব ওষুধ জীবন রক্ষার পরিবর্তে প্রাণনাশের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের প্রায় লোকেরই জানা আছে যে দেশি-বিদেশি সব ধরনের ওষুধের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র ঢাকার মিটফোর্ড এলাকা। এখান থেকেই সারা দেশের বিভিন্ন ফার্মেসি ও দোকানে ওষুধের জোগান দেওয়া হয়। তবে মিটফোর্ড এলাকার নকল, মানহীন ও ভেজাল উপাদানের প্রমাণ মিলেছে। এমনকি নিত্য ও বহুল ব্যবহার্য ওষুধগুলোও নানারকম ভেজালের দুষ্টচক্রে আবদ্ধ। কাশিনাথপুরের বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা বলেন কাওছার ফর্মেসি সহ এমন অনেক ফার্মেসিরাই যারা কোম্পানির কাছ থেকে ঔষধ না নিয়ে ঢাকা মিডফোর্ড থেকে কিনে আনে নকল ঔষধ। ফলে মৃত্যুর মত অনাকাঙ্খিত ঘটনা ঘটে।স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন কাওসার ফার্মেসির বিরুদ্ধে এরকম আরোও অভিযোগ আগেও আছে।রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন।
অনান্য খবর
৭ হাজার ডিজিটাল সেন্টারে কাজ করছেন ১৫ হাজার উদ্যোক্তা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে সাড়ে ৭ হাজারের অধিক ডিজিটাল সেন্টারে ১৫ হাজারের বেশি উদ্যোক্তা…
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২৭ মার্চ ) উপজেলা পরিষদ চত্তরে খরিপ-১ পাট ও উফশী…
টিকা কেনায় ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক-এডিবি
করোনার টিকা ক্রয়, সংরক্ষণ ও বিতরণে উন্নয়ন সহযোগীদের কাছে ঋণ চেয়ে সরকারের আহ্বানে সাড়া পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাংক ও এডিবি এরই…
