ভেজাল ঔষধ প্রয়োগে মৃত্যুর ঘটনা ঘটেছে পাবনার সুজানগরে দুলাই গ্রামের রিপা নামের অনার্স পড়ুয়া মেয়ের। গত ২১মে দুলাই গ্রামের আব্দর রহমানের মেয়ে রিপা আক্তারের টাইফয়েডের কারণে কাশিনাথপুরে কাওছার ফর্মেসি থেকে cefton 2gm এন্টিবায়োটিক কিনে প্রয়োগ করার সাথে সাথে রোগীর মৃত্যু হয়। এ নিয়ে রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন। এ নিয়ে রিপার চিকিৎসক ডা.ইলিয়াস কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঔষধ ভেজাল ছিল। কারণ এর আগেও তাকে কয়েকটা ইনজেকশন পুশ করা হয়েছে তাতে কোন সমস্যা হয়নি , এই ভেজাল ঔষধ অর্ধেকটা প্রয়োগের সাথে সাথেই রোগীর মত্যু হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন অসাধু ব্যবসায়ী ও কোম্পানি উচ্চ মুনাফা লাভের আশায় প্রতিনিয়ত মানহীন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছে । ফলে এসব ওষুধ জীবন রক্ষার পরিবর্তে প্রাণনাশের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের প্রায় লোকেরই জানা আছে যে দেশি-বিদেশি সব ধরনের ওষুধের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র ঢাকার মিটফোর্ড এলাকা। এখান থেকেই সারা দেশের বিভিন্ন ফার্মেসি ও দোকানে ওষুধের জোগান দেওয়া হয়। তবে মিটফোর্ড এলাকার নকল, মানহীন ও ভেজাল উপাদানের প্রমাণ মিলেছে। এমনকি নিত্য ও বহুল ব্যবহার্য ওষুধগুলোও নানারকম ভেজালের দুষ্টচক্রে আবদ্ধ। কাশিনাথপুরের বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা বলেন কাওছার ফর্মেসি সহ এমন অনেক ফার্মেসিরাই যারা কোম্পানির কাছ থেকে ঔষধ না নিয়ে ঢাকা মিডফোর্ড থেকে কিনে আনে নকল ঔষধ। ফলে মৃত্যুর মত অনাকাঙ্খিত ঘটনা ঘটে।স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন কাওসার ফার্মেসির বিরুদ্ধে এরকম আরোও অভিযোগ আগেও আছে।রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন।
অনান্য খবর
নাটোর সিংড়ায় টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা। উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও…
বদলে যাচ্ছে খুলনার যোগাযোগব্যবস্থা
অপরিকল্পিত নগরায়ণে খুলনার সবচেয়ে বড় সমস্যা যানজট। তুলনামূলক সরু সড়কে স্বল্পগতির রিকশা-ভ্যান, ইজিবাইকের পাশাপাশি চলছে দ্রুতগতির যানবাহন। এতে যানজট,…
গাজীপুর সিটির উন্নয়ন যেখানে গ্রাম হচ্ছে শহর
এম নজরুল ইসলাম, গাজীপুর থেকে : গাজীপুর সিটি করপোরেশন একটি সত্যিকারের সবুজ শ্যামল শহর হিসেবে গড়ে উঠছে। সিটির যোগাযোগ ব্যবস্থায়…
