শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ী এলাকায় ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় পণ্য, হেয়ার কন্ডিশনার, লুঙ্গি ও বিভিন্ন ধরণের থান কাপড়সহ এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, একইদিন ভোরে উপজেলার গারো পাহাড়ের রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত- মোঃ আমীর হোসেন (৩৩), ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ মার্চ শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা চারটি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, তিনটি বস্তায় ১৮১টি লুঙ্গি ও ১০২০ মিটার বিভিন্ন ধরণের থান কাপড়সহ চোরাকারবারি আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আমীর হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
অনান্য খবর
আরো ১১টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের অপেক্ষায়: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদকে জানিয়েছেন, ৪৫টি বেসরকারি টিভি চ্যানেলকে অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩০টি। ১১টি সম্প্র্রচারের…
মানুষ কষ্ট পায় এমন কোন কাজ বিএনপি করবে না- রুবেল এমপি
শেরপুর জেলা প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল বলেছেন, সামনের দিনগুলোতে আমরা যারা…
বিএনপি সব সময়ই ব্যবসায়ীদের পাশে ছিল- আছে এবং থাকবে”-মাহমুদুল হক রুবেল
শেরপুর জেলা প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদল হক রুবেল বলেছেন যে, বিএনপি সব…
