মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী :: “অন্যের হকের প্রতি সচেতন হোন… হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রহ. বলেন, বনী ইসরাইলের এক যুবকের কথা বলছি। সে গুনাহে লিপ্ত থাকত। নাফরমানি করতো৷ এভাবেই দিনকাল যেত। তবে পরে সে সব ধরনের গুনাহ থেকে তওবা করে। এরপর সে টানা ৭০ বছর ধরে ইবাদতে মগ্ন থাকে। সে দিনে রোজা রাখত। রাত জেগে ইবাদত করত। তার পরহেজগারির এমন অবস্থা ছিল যে, সে কখনো ছায়ার নিচে বিশ্রাম নিত না। এমনকি কোনো লোভনীয় খাবার পর্যন্ত গ্রহণ করত না। সে যখন মারা যায়, তখন তার কিছু বন্ধু তাকে স্বপ্নে দেখল। স্বপ্নে জিজ্ঞেস করল, ‘বন্ধু, আল্লাহ পাক তোমার সাথে কীরূপ আচরণ করেছেন?’ সে উত্তর দিল, ‘আল্লাহ তা‘আলা আমার হিসাব নিলেন, তারপর আমার সব গুনাহ মাফ করে দিলেন। তবে একটিমাত্র খড়কুটো নিয়ে দাঁত খিলাল করেছিলাম৷ কিন্তু মালিকের অনুমতি নেয়া হয়নি। এ হকটি আদায় করা হয়নি। আফসোস! শুধুমাত্র এই কারণে আমাকে এখনো জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়নি!’ (তানবীহুল মুগতাররীন, ৪৮ পৃষ্ঠা)
অনান্য খবর
নবীদের শান-মান এর ব্যাপারে সতর্কতা অবলম্বন…
মুফতী কাজী সৈয়্যদ মুহাম্মদ খলিলুর রহমান চাটগামী:: “জেনে রাখো, সমগ্র উম্মত এ বিষয়ে একমত যে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,…
আর্জেন্টিনার প্রতিশব্দ ফুটবল জাদুকর ম্যারাডোনা ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে
মোঃ কায়ছার আলী“এটা ভয়ানক সংবাদ, এই সংবাদ সহ্য করা কঠিন। আপনি আমাদেরকে বিশ্বের শীর্ষে নিয়ে গেছেন। অসীম আনন্দ দিয়েছেন। আমরা…
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর
ঢাকা, ১৫ ডিসেম্বের, ২০২৪ : ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক-প্রকৃত ইতিহাস লেখা হয়নি। যেটা লেখা হয়েছে সেটা হলো সরকারি…
