বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মধ্যে হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ

বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মধ্যে হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ
শেয়ার করুন:

এ কে খান :

দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন ব্র্যাক ব্যাংক পিএলসি’র আর্থিক সহায়তায় বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মধ্যে উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার কৃষকদের মধ্যে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে চরাঞ্চলের ১৪ জন কৃষককে সম্পৃক্ত করে তাদের মধ্যে ৪টি উচ্চ মূল্যের ফসল ভূট্টা, মরিচ, পাট ও সরিষা চাষ সম্প্রসারণ এবং বাজার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় ১৪ নভেম্বর সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলাধীন চন্দনবাইশা বাজারে ২৩৫ জন কৃষককে হাইব্রিড ভূট্টা ও সরিষার বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে গাক’র যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ কর্মশালায় উপস্থিত থেকে বীজ বিতরণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, সমন্বয়কারী মোঃ জিয়াউদ্দিন সরদার, এরিয়া ম্যানেজার মোঃ সাজ্জাত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ রাজিবিল্লাহ, সংশ্লিষ্ট এলাকার শাখা ব্যবস্থাপক, প্রকল্প কর্মকর্তা, নির্বাচিত কৃষক ও স্থানীয় আঞ্চলিক সাংবাদিক কর্মী।
উন্নত ও হাইব্রিড জাতের বীজ এবং চাষাবাদ সংক্রান্ত পরামর্শ পেয়ে কৃষকরা গাক ও ব্র্যাক ব্যাংক পিএলসি’র ভূঁয়সী প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনের আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন: