মাহাবুব আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের জেলা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।এ উপলক্ষে এদিন সকালে পৌরশহরের গোবিন্দনগর ওরাওপাড়াস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশ করে।সমাবেশে নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠনের সভাপতি- সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আদিবাসি শিল্পি ও নারী পুরুষেরা এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনান্য খবর
রাজশাহীর বাগমারায় আনসার ভিডিপির মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় আনসার ভিডিপির মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত এম এ খালেক পিভিএম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ কর্তৃক আয়োজিত…
ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
এম এ খালেক খান : বাংলাদেশের গণমানুষের হৃদয়ের প্রিয় জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সফল মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের…
অর্থমন্ত্রীর ভাইরাল বক্তব্যঃ যা বলেছিলেন এবং যা শুনছি
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের একটি বক্তব্য ফেসবুক/ইউটিউবে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, লন্ডনে এক অনুষ্ঠানে সম্প্রতি অর্থমন্ত্রী “বাংলাদেশ…
