মাহাবুব আলম, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের জেলা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।এ উপলক্ষে এদিন সকালে পৌরশহরের গোবিন্দনগর ওরাওপাড়াস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশ করে।সমাবেশে নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ঐক্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো কয়েকটি সংগঠনের সভাপতি- সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আদিবাসি শিল্পি ও নারী পুরুষেরা এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনান্য খবর
আন্তর্জাতিক পর্বত দিবস ও পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ ২২ বছর আগে ১৯৯৭ সাল…
দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার তৈরীতে বগুড়ায় ভারতের ডাক্তারদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস মেডিকেল কলেজের উদ্দোগে দেশে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারদের…
মেগা প্রকল্পে বদলাচ্ছে দক্ষিণাঞ্চল
পদ্মা সেতু নির্মাণ, মোংলা বন্দরে অবকাঠামো উন্নয়ন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা-মোংলা রেললাইনসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ…
