হবিগঞ্জ প্রতিনিধি:সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল-মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। আর হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। ওসি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।
অনান্য খবর
পাবনায় রিভারাইন পিপল পাবনা কর্তৃক বিশ্ব নদী দিবসের আলোচনা অনুষ্ঠিত
এ কে খান : পাবনায় রিভারাইন পিপল পাবনা কর্তৃক আয়োজিত বিশ্ব নদী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আন্তঃ সীমান্ত…
এক লাখ মানুষের কর্মসংস্থান হবে
দেশের জিডিপির প্রায় ৫২ শতাংশে অবদান রাখছে অপ্রাতিষ্ঠানিক ও রেমিট্যান্স খাত। এর মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের অবদান প্রায় ৪০ শতাংশ।…
বিশাল কর্মযজ্ঞ ॥ থার্ড টার্মিনাল নির্মাণ চলছে
দিন-রাত কাজ করছেন দেড় হাজার শ্রমিক ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা নির্মাণ কাজ সম্পন্ন হলে…
