আব্দুল খালেক পিভিএম ।।
নওঁগা জেলার আনসার ও ভিডিপি মশরপুর প্রশিক্ষণ কেন্দ্রে ১৭/০৭/২০২২ তারিখ সাধারণ আনসার বিশেষ ২য় ধাপ মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নওগাঁর আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন্নাহার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ ডাইরেক্টর রাসেল আহমেদ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক(আনসার প্রশিক্ষণ)রাজীব হোসাইন।কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি কামরুন নাহার সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন।এ সময় জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম ও প্যারেড কমান্ডার নাজমুছ সালেহীন নূর তাঁর সাথে ছিলেন।পরে প্যারেড ৪ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।মোট ২০২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে প্রথম স্থান অর্জন করে সোহান মৃধা,ফায়ারিংয়ে প্রথম স্থান অর্জন করে মোঃ নাঈম ইসলাম,সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করে মোঃ ইমরান আলী। প্রশিক্ষণার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে,প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান,মেধা,শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে যাবে। সুন্দর ও মনোজ্ঞ প্রশিক্ষণ সমাপনীর জন্য জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী,প্রশিক্ষকসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পরে ৪ সারিতে মার্চ পাস্টের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের প্রদর্শিত মার্শাল আর্ট প্রদর্শনী উপভোগ করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আনসার ভিডিপির সকল পযার্য়ের কর্মকর্তাবৃন্দ,জেলা প্রশাসনের কর্মকর্তাগন,নতুন প্রশিক্ষনার্থী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
