আব্দুল খালেক পিভিএম ।। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বৃ-চাপিলা গ্রামে গৃহহীন ও ছিন্নমূলদের জন্য নির্মিত ২২টি পাকা ব্যারাক হাউজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল,সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান,ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ। ৫ একর ৩৪ শতাংশ জমির উপর নির্মিত ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধাসহ নলকূপ রয়েছে।
অনান্য খবর
ওপেন হাউজ ডে পালন বেড়া থানা চত্ত্বরে
বুলবুল হাসান : পাবনার বেড়া মডেল থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার ২২ ফ্রেরুয়ারি বেড়া থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে পালন করা…
তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৪১.৬৬%
বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত দেশের তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়াচ্ছে। প্রতি মাসেই বাড়ছে ক্রয়াদেশ। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের তুলনায়…
গাজীপুরে দরিদ্রদের চিকিত্সায় নতুন হাসপাতাল
দরিদ্রদের চিকিত্সাসেবার লক্ষ্যে মহানগরীর নাওজোর এলাকায় অবস্থিত প্রফেসর সিরাজুল হক জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল হাসপাতাল প্রাঙ্গণে…
