আব্দুল খালেক পিভিএম ।। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বৃ-চাপিলা গ্রামে গৃহহীন ও ছিন্নমূলদের জন্য নির্মিত ২২টি পাকা ব্যারাক হাউজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল,সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান,ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ। ৫ একর ৩৪ শতাংশ জমির উপর নির্মিত ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধাসহ নলকূপ রয়েছে।
অনান্য খবর
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী দেশ হবে বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে যে গৌরব ও মর্যাদা লাভ করেছে, তা আমাদের…
ডাক্তার-নার্সদের সোনারগাঁওসহ ২০ হোটেলে রাখবে সরকার
ঢাকা: কোভিড-১৯ বা করোনা আক্রান্ত রোগীদের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে দায়িত্বরত ডাক্তার-নার্স ও অন্যান্যদের প্যান প্যাসিফিক সোনারগাঁওসহ ২০টি হোটেলে…
হিজড়া কর্মী নিয়োগ দিলে কর মওকুফ
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বুধবার সকালে ইন্সপাইরিং ট্রান্সজেন্ডার ও হিজড়া ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব…
