মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে এ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু ও অন্য অভিযুক্তদের ঐতিহাসিক মুক্তি দিবসকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কারে প্রবর্তণ করা হয়। স্মারক অনুষ্ঠানে স্যার থমাস উইলিয়ামসের অবদানের কথা স্মরণ করে হাইকমিশনার বলেন, ‘স্যার থমাস উইলিয়ামস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য অভিযুক্তদের পক্ষে একজন ডিফেন্স আইনজীবী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও অর্থায়নে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তানে গিয়েছিলেন। ’হাইকশিনার আরো বলেন, ‘স্যার থমাসের এই ঐতিহাসিক ভূমিকা ও বঙ্গবন্ধুর সাথে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাৎপর্য তুলে ধরার জন্য লন্ডনের বাংলাদেশ হাই কমিশন এই অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে। বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী এবং দুই দেশের অভিন্ন মূল্যবোধের উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হবে। ’অনুষ্ঠানে ব্রিটিশ লেখক ও সাংবাদিক এবং অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিউ বার্নস বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় তিনি “বঙ্গবন্ধু-থমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড” প্রবর্তনের জন্য বাংলাদেশ হাই কমিশন, লন্ডনকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, হিউ বার্নস-এর পিতা প্রখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্নস সিবিই অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে Recognize Bangladesh-Release Sheikh Mujib-Stop Genocide (বাংলাদেশকে স্বীকৃতি দাও, শেখ মুজিবকে মুক্ত করো, গণহত্যা থামাও) আন্দোলনকে সমর্থন করেন।অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আনসার আহমেদ উল্লাহ বক্তব্য রাখেন।
অনান্য খবর
আধুনিকতার ছোঁয়া পুলিশে যুক্ত হচ্ছে হেলিকপ্টার
পুলিশের সক্ষমতা বাড়াতে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার। ফলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে…
সূচক মূলধনে নতুন রেকর্ড ১১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকসহ বাকি দুটি সূচক গতকাল ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। সেই…
পদ্মা সেতুর ৪২টি পিলার সাহসী বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ দুই বছর পিছিয়ে যাওয়ায় সরকার হতাশ হয়নি। তিনি বলেন, ‘৪২টি স্তম্ভ…
