মাধবপুরে ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

শেয়ার করুন:

হবিগঞ্জ প্রতিনিধিঃমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “রূপনগর আশ্রয়ন” প্রকল্পে ১৩টি ভূমিহীন পরিবাবের মধ্যে ঘর প্রদান করা হয়েছে।
 রবিবার (৩০জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বরাদ্দ প্রাপ্তদের হাতে ঘরের চাবি তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈন আহমেদ মঈন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহাম্মদ।
এ ছাড়া তাজুল ইসলাম মহালদার, নিজাম উদ্দিন, কামাল মেম্বারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । একপর্যায়ে ঘর প্রদানের পাশাপাশি বরাদ্দপ্রাপ্তদের মাঝে সবজির বীজ বিতরন করা হয়।

শেয়ার করুন: