বিশেষ প্রতিনিধি : পাবনার জেলার সুজানগর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋনগ্রহিতা সদস্য ও কর্মকর্তাদের সাথে ঋন বিতরন ও আদায় শীর্ষক এক পযালোচনা এবং মতবিনিময় গতকাল (৩০/১/২২) ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠত হয়। সুজানগর শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম। তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের পরামর্শ দেন। ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি সদস্যদের করোনার টিকা নেওয়ার জন্য আহবান জানানো হয়। মতবিনিময়ে অন্যদের মধ্যে শাখার ২য় কর্মকর্তা মোঃ আশরাফ আলী, মোঃ হারুনুর রশিদ ও সুবিধা ভোগি সদস্য মোঃ আমিরুল ইসলাম কিরন, মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন সদস্যেদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়।
অনান্য খবর
আকাশে বিমানবাহিনীর উড্ডয়ন শৈলী, বঙ্গবন্ধুকে ১০০ সালাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশে এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধিতে ১০০…
নৌকার বিজয় সুনিশ্চিত করে আ.লীগ আবারও ক্ষমতায় আসবে : এনামুল হক শামীম
শরীয়তপুর: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন,নৌকার প্রার্থী…
রিজার্ভের প্রথম ঋণ পেল পায়রা সমুদ্রবন্দর
বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে প্রথম ঋণ পেল পায়রা বন্দর কর্তৃপক্ষ। ঋণের পরিমাণ ৫ হাজার ৪৩০ কোটি…
