পাবনা থেকে আব্দুল খালেক খান ।। দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগেেমর সাথে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তারা গত ৮ জানুয়ারী বগুড়ার তাঁর টিএমএসএস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেন। বিগত বছরের ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক এবং টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম, অডিট টিমের টিম লিডার আলী আবু রায়হান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাহাজাহান পুর শাখায় ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান,নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ জুলফিকার মতিন ও নিবাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ প্রমুখ। বক্তারা ব্যাংকের বিগত বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। ড, হোসেন আরা বেগম ব্যাংক কর্মকর্তাদের কর্মকান্ডগুলি ধৈর্য সহকারে শোনেন ও ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান। শেষে ব্যাংকের পক্ষ থেকে প্রফেসর ড হোসনে আরা বেগম কে ব্যাংক কর্মকর্তা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২০২২ সালের নতুন বছরের শুভেচ্ছা উপহার ক্যালেন্ডার প্রদান করেন। তিনি ক্যালেন্ডার গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর পক্ষ থেকেও ব্যাংক কর্তৃপক্ষকেও নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা করেন। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ ও টিএমএসএসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনান্য খবর
ফায়ারিং স্কোয়াডে ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদন্ড দিয়েছে…
বগুড়ায় টিএমএসএসের প্রনোদনা ঋণ বিতরণ অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১,বগুড়া ডোমেইনের আওতাধীন বগুড়া কেন্দ্রীয় অঞ্চলের,কেন্দ্রীয়-১…
পাবনার আঃ খালেক খান টিএমএসএসের উপদেষ্টা নিযুক্ত
বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা…
