নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি ইন্টারন্যাশনাল’-এর ডিস্ট্রিক্ট ৬৪-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে ‘ডেপুটি কোঅর্ডিনেটর (ফাইন্যান্স)’ পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম, পিএইচএফ।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর মহাখালীতে অবস্থিত এস কে এস কনভেনশন হলে আয়োজিত এক জমকালো ‘রোটারি রিপসা টিম লার্নিং সেমিনার ২০২৬’-এ আগামী রোটারি বর্ষ ২০২৬-২৭-এর জন্য এই নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ৬৪-এর শীর্ষ নেতৃবৃন্দ ও সাবেক গভর্নররা উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। সেমিনারে উপস্থিত ছিলেন:কান্ট্রি কোঅর্ডিনেটর ডি-৬৪ ও ডি-৬৫ এবং পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ড. ইশতিয়াক আবেদুজ জামান। ডিস্ট্রিক্ট এ্যাডভাইজার পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ। ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর ডি-৬৪ ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর
এ কে এম শামসুল হুদা। ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর ডি-৬৪ ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এএফএম আলমগীর এফসিএ। ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর ডি-৬৪
ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মো. রুবায়েত হোসেন।
অনুষ্ঠানে ডি-৬৪ এবং ডি-৬৫ বাংলাদেশ এর
নতুন দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটরগণ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোটারিয়ান সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এর সেক্রেটারি হিসেবে দ্বায়িত্ব পালন করে রোটারি বর্ষ ২০২০-২১ সালে বেস্ট সেক্রেটারি আ্যওয়ার্ড, রোটারি বর্ষ ২০২৪-২৫ বেস্ট প্রেসিডেন্ট আ্যওয়ার্ড, রোটারি বর্ষ ২০২৫-২৬ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট আ্যওয়ার্ড এবং ২০২৫-২৬ সালে রোটারি ডিস্ট্রিক্ট ডি-৬৪ থেকে বেস্ট এসিস্ট্যান্ট কোঅরডিনেটর আ্যওয়ার্ড গ্রহন করেন।
রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ বর্তমানে ব্যাংকিং পেশায় কর্মরত আছেন।
