ভোটকেন্দ্রে আনসার ভিডিপি সক্রিয় দায়িত্ব পালন

শেয়ার করুন:

 
এম এ খালেক খান পিভিএম : 
রাজশাহী সিটি কর্পোরেশন ২১ জুন নির্বাচনে আনসার ও ভিডিপি’র সদস্যগণ স্বত:স্ফুর্ত ও সক্রিয়ভাবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।বাংলাদেশ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক কামরুন নাহার রাজশাহীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এই নির্বাচনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের ১৫ টি স্টাইকিং টিম টহল ডিউটিতে নিয়োজিত আছে। এছাড়াও ১৫৫টি ভোটকেন্দ্রে ১২ জন করে ১৮৬০ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করছে।এর মধ্যে অস্ত্রসহ ৩১০ জন পিসি ও এপিসি দায়িত্ব পালন করছে।সকল সদস্য অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে করছে।তাদের কর্মতৎপরতা ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনে, ভোটারগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে ও ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারছেন, যা তিনি ভোট কেন্দ্র পরিদর্শনকালে মতবিনিময় করে জানতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর নওহাটা ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ আব্দুল মজিদ,আনসার ও ভিডিপি’র রাজশাহী জেলা কমান্ড্যান্ট মো: রাকিবুল ইসলাম, সহকারী পরিচালক মুহাম্মদ এমরানুল হক ও সহকারী পরিচালক আব্দুল আহাদ। 

শেয়ার করুন: