ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতের খুব কাছের বন্ধু বাংলাদেশ। এ জন্য বাংলাদেশের উন্নতিতে ভারত খুশি হয়। এ দেশের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে মুজিব শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারতের সঙ্গে দেশটির বন্ধুত্ব সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের যেকোনো সময়ের চাইতে ভালো উল্লেখ করে তিনি পারস্পরিক সহযোগিতা বজায়ের আশ্বাস দেন। একই সঙ্গে বাণিজ্য সম্প্র্রসারণের তাগিদ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরেন। মন্ত্রী জানান, বাংলাদেশের জন্য ভারতের প্রতিটি পদক্ষেপ শ্রদ্ধার সঙ্গে মনে রাখা উচিত। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা দেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং সাম্প্রদায়িকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উন্নত সম্পর্কে যারা লজ্জা পান, তারাই মুক্তিযুদ্ধবিরোধীদের প্ররোচণা দেন। মুক্তিযুদ্ধবিরোধীরা ভারতের সঙ্গে এদেশের সম্পর্ককে খাটো করে দেখে। অথচ, স্বাধীনতার সময় নিঃস্বার্থে ভারতীয় সেনারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গৌরবের। পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায়ও তারা ব্যাপক সহায়তা করে বলে মন্তব্য করেন আমির হোসেন আমু।
অনান্য খবর
মানবতার সেবা অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রধানমন্ত্রীর আহ্বান
করোনা মহামারী চলাকালীন মানবতার সেবা অব্যাহত রাখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আশাবাদী যে,…
ভ্যাকসিনে স্বস্তি ॥ অর্থনীতিতে প্রাণ সঞ্চার
অর্থনীতির অধিকাংশ সূচকে উন্নতি জিডিপির উচ্চ প্রবৃদ্ধির আশা দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচীর উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে।…
রূপগঞ্জের ঘটনা প্রধানমন্ত্রী নিজেই মনিটর করছেন’
রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে মনিটর করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও…
