এম এ খালেক খান :
বগুড়ায় বনানীর গ্রাম উন্নয়ন কর্ম গাকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডিং ও ই-কমার্স ভিত্তিক বিপনন বিষয়ক উপ-প্রকল্পের উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।বগুড়ায় সংস্থার প্রধান কার্যালয়ে ১৯ জুলাই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মানোন্নয়ন,ব্রান্ডিং ও ই-কমার্স ভিত্তিক বিপনন বৃদ্ধির লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গাকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন।অনুষ্ঠানে গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম ও সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার সরদার জিয়া উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।এ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের ৮ জন উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন উদ্যোক্তা প্রতিনিধি,সুবিধা ভোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
