পাবনার সুজানগরে কৃতী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত

পাবনার সুজানগরে কৃতী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি :

পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকদীর মুন্সি গহের আলী হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসায় হিফজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫৯ জন বোর্ড স্ট্যান্ডকারী ও হিফজ সম্পন্নকারী ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজম আলী বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য সুজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, হাফেজ আব্দুল বারি ও সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ভিডিপি ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খান পিভিএম-সেবা, মোঃ আবুল কাশেম, প্রকৌশলী আব্দুল্লাহ আল আলমগীর, অধ্যাপক খলিলুর রহমান ঝন্টু, শফিউল আজম শফি, সিদ্দিকুর রহমান পিন্টু ও আব্দুল আজিজ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রহিম খান।
প্রধান অতিথি তার বক্তব্যে ঐতিহ্যবাহী মাদ্রাসাটির মানোন্নয়নের জন্য নানা দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তার পক্ষে যথা সম্ভব সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বেশ কিছু অভিবাবক তাদের সন্তানের এ মাদ্রাসার পড়াশোনার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার নানা শ্রেণি পেশার মানুষ, সাবেক জনপ্রতিনিধি, সমাজকর্মী, ও মিডিয়া কমী উপস্থিত ছিলেন।
শেষে মাদ্রাসার নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন: