নাটোরে টিএমএসএসের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

শেয়ার করুন:

এম এ খালেক খান :

দেশের নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত নাটোর জোন নিয়ন্ত্রিত এলাকার অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। টিএমএসএসের নাটোর জোন কর্তৃক আয়োজিত পিকেএসএফের আর্থিক সহযোগিতায় নাটোর জোনাল অফিস কার্যালয়ে ১২ আগস্ট চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। টিএমএসএসের নাটোর  জোনের,জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর ডোমেইনের সিনিয়র জোনাল প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক ও বগুড়ার বিএম ফাউন্ডেশনের বিথু হাসান প্রমুখ। প্রধান অতিথি মোঃ শাহীন মিয়া উপস্থিত সকল কে টিএমএসএসের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন টিএমএসএস আগামীতে বেশী বেশী করে বিভিন্ন মানব সেবামূলক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যাশা করে। তিনি  তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি আরো বেশী সংখ্যক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি  কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন। অনুষ্ঠানে নাটোর জোনের বিভিন্ন এলাকার ৫ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেক শিক্ষার্থীকে বাৎসরিক ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় শিক্ষা বৃত্তির আওতাভূক্ত রাজশাহী মেডিক্যাল টেকনোলজির শিক্ষার্থী মোছাঃ রিতু খাতুন,নাটোর এন এ কলেজের শিক্ষার্থী মোঃ জামিল হাসান ও নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ আকাশ হোসেন,টিএমএসএসের নাটোরের এইচ আর এম অফিসার মোঃ আনোয়ার হোসেন, কর্মকর্তাবৃন্দ,শাখা প্রধান,সুবিধাভোগী জনগোষ্ঠীর সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: