এ কে খান :
ঢাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ও ঋণস্থিতির ভিত্তিতে দেশের শীর্ষ স্থানীয় ক্ষুদ্রঋণ দান প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসসহ দেশের ২০টি ক্ষুদ্রঋণ দান প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় গতকাল ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০১৪-১৫ অর্থবছর হতে সরকারি কর্মকান্ডে দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধি, কাজের গতিশীলতা আনয়ন, নানা সামাজিক সেবার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ফল ভিত্তিক কর্ম সম্পাদন ব্যবস্থাপনা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় সনদপ্রাপ্ত ঋণস্থিতির ভিত্তিতে দেশের স্থানীয় শীর্ষ ২০টি ক্ষুদ্রঋণ দান প্রতিষ্ঠানের মধ্যে টিএমএসএসের সাথে অথরিটি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। অথরিটি’র পক্ষে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্ ও টিএমএসএসের এর পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অথরিটির উর্ধ্বতন কর্মকতা, ২০টি ক্ষুদ্রঋণ দান প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা ও টিএমএসএসের জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই চুক্তি স্বাক্ষরের ফলে দেশের ২০টি ক্ষুদ্রঋণ দান প্রতিষ্ঠানগুলো নির্ধারিত গুরুত্বপূর্ণ সূচকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে অথরিটিতে তথ্য সরবরাহ করবে। যে তথ্য গুলির মাধ্যমে অথরিটি কর্তৃপক্ষ কাজের মূল্যায়ন করে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার পদক্ষেপ গ্রহণ করবে।
