টিএমএসএসের বদরগঞ্জে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত: প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জোর

শেয়ার করুন:
টিএমএসএসের বদরগঞ্জে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত: প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জোর
এ কে খান :
দেশের  শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-৯ দিনাজপুর ডোমেইন নিয়ন্ত্রিত বদরগঞ্জ রিজিওনে ত্রৈমাসিক কার্যঅগ্রগতি পর্যালোচনা, কর্মকৌশল নির্ধারণ এবং টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বদরগঞ্জ সরকারি মৎস্য প্রজনন গবেষণা খামারে শনিবার অনুষ্ঠিত এই কর্মশালায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ও কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের সংস্থাটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করে। বদরগঞ্জ রিজিওন প্রধান মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের দিনাজপুর ডোমেইনের, ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ ওসমান গনি। তিনি সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জোনের, জোন প্রধান সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। কর্মশালায় বিগত তিন মাসের কার্যক্রমের বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। একই সাথে আগামী ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ও কর্ম পরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান অতিথি মোঃ ওসমান গনি তার বক্তব্যে সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই রিজিওনে চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মানসিকতা নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।” তিনি ড. হোসনে-আরা বেগমের ভীশন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মাঠকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এছাড়াও, তিনি কর্মীদের তরুণ প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি মোঃ শহিদুল ইসলাম প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। কর্মশালায় রিজিওনের মাঠকর্মীরা তাদের নিজ নিজ শাখার কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তারা টিএমএসএস-এর সকল পর্যায়ের সেবাসমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করার লক্ষ্যে নতুন নতুন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএসের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তুলতে এবং তৃণমূল সদস্যদের মধ্যে টিএমএসএসের কার্যক্রম দ্রুত পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পার্বতীপুর ইসলামী শাখার শাখা প্রধান মোঃ পাপ্পু মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন। কর্মশালায় বদরগঞ্জ রিজিওনের পিও এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট ৫২ জন অংশ গ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই কর্মশালার মাধ্যমে বদরগঞ্জ রিজিওনের কার্যক্রমে নতুন গতি আসবে এবং জন কল্যাণ মূলক কর্মসূচিগুলো আরও সফল ভাবে পরিচালিত হবে।

শেয়ার করুন: