এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জাধীন চাপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত এ বছরের বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের গুরুত্ব, প্রয়োজনীয়তা, কর্মকর্তা ও সদস্যদের করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশন মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ শরিফুল ইসলাম। জেলা আনসার ভিডিপি কার্যালয় চত্ত্বরে ৩১ জুলাই বুধবার ৭০৭টি ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এনডিসি পিএসসি সারা দেশে বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করেছেন।পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ বাহিনীর সকল ইউনিট, একাডেমি, আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা ও ক্লাব সমিতি প্রাংগনে এ বৃক্ষরোপন কর্মসূচিতে ৫০ হাজারের বেশি বিভিন্ন গাছের চারা রোপনের নির্দেশনা প্রদান করেন। আনসার ভিডিপি কর্তৃক সারা দেশের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে চাপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপণ উদ্বোধনের পর বাহিনীর সদস্যরা জেলা কার্যালয়ের নিজস্ব জায়গা ও সরকারি রাস্তার ধারে ফলজ, বনোজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সকল সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ন কবির। অন্যদের মধ্যে সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সেলিম রেজা, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, সদরের সকল ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, সদস্যা-সদস্যগন উপস্থিত ছিলেন।
