কাশীনাথপুর প্রেসক্লাব পাবনা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে আনন্দ শোভাযাত্রা

শেয়ার করুন:

আসাদুজ্জামান বিকাশ :

১৬ ডিসেম্বর ২০২২খ্রি: শুক্রবার সকাল ৮টায় মহান বিজয় দিবসে কাশীনাথপুর প্রেসক্লাব ৬৬৮২ পাবনার সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিপু এর নেতৃত্বে কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে শহীদমিনার স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিপু সকল গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর
বাংলাদেশে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের
১৬ ডিসেম্বর ঢাকার
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশর সকল নাগরিক, কর্মকর্তা- কর্মচারীগণ ও গণমাধ্যম কর্মীদের নিজ জেলার স্মৃতি স্তম্ভে/শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা উচিত।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন কাশীনাথপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিকাশ, প্রচার সম্পাদক মো: সিয়াম শিকদার সদস্য আব্দুল জব্বার সদস্য  সম্রাট প্রমুখ।

শেয়ার করুন: