হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সাথে ৩ সন্তান জন্ম দেয়ার পর ‘মা’ পলি রানী দেব (২৮) মারা গেছেন। তিনি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরত দ্বীপক দেবের স্ত্রী। পলি রাণী দেব যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।রবিবার (৫জুন) ভোর ৫টায় সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অপরদিকে জন্ম নেয়া ৩টি শিশুই মেয়ে এবং ১জন মারা যাওয়ার অপর ২জন আইসিউতে। রশ্মি দেব (৭) নামে আরও এক কন্যা সন্তান রয়েছে তার। ৩দিন আগে সিলেটে একটি ক্লিনিকে সিজার হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পলি রাণী দেবকে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃর্ত্যু ঘটে। এ দিকে পলি রাণী দেবের মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষিকার নিথর দেহ দেখে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা চোখের অশ্রু ফেলেছেন।
অনান্য খবর
জুনেই চালু পতেঙ্গা টার্মিনাল
চট্টগ্রাম বন্দরে সর্বশেষ ২০০৭ সালে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণ হলেও যন্ত্রপাতি এবং পরিচালন জটিলতায় নির্মাণের প্রায় ৮ বছর…
সাথিয়ার বামনডাঙ্গায় দুস্থ পরিবারের মুখে ঈদের হাসি ফোটালো সাঁথিয়া সমিতি
সাথিয়ার বামনডাঙ্গায় দুস্থ পরিবারের মুখে ঈদের হাসি ফোটালো সাঁথিয়া সমিতি এ কে খান : পাবনাস্থ সাঁথিয়া সমিতির উদ্যোগে উপজেলার দুই…
সাতক্ষীরায় টিএমএসএসের কার্য অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত
পাবনা থেকে আব্দুল খালেক খান :: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের সাতক্ষীরা জোন কর্তৃক আয়োজিত বিএম…
