পাবনা থেকে আব্দুল খালেক খান।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। টিএমএসএস এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ডঃ হোসনে আরা বেগম মন্ত্রী মহোদয় কে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। মাননীয় মন্ত্রী মহোদয় ঈদ পরবর্তী যে কোন সময়ে টিএমএসএস এর ফাউন্ডেশন অফিস এখতিয়ারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের দৃঢ় আশা পোষন করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী,অফিস স্টাফ ও নির্বাহী পরিচালকেব ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে
কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাস প্রতিষেধক ২১ কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রæতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।…
প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশি-বিদেশি সংস্থাগুলোকে সমন্বিতভাবে…
বাংলাদেশ শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত: ওআইসি
বর্তমানে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক…
