পাবনা থেকে আব্দুল খালেক খান।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। টিএমএসএস এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ডঃ হোসনে আরা বেগম মন্ত্রী মহোদয় কে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। মাননীয় মন্ত্রী মহোদয় ঈদ পরবর্তী যে কোন সময়ে টিএমএসএস এর ফাউন্ডেশন অফিস এখতিয়ারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের দৃঢ় আশা পোষন করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী,অফিস স্টাফ ও নির্বাহী পরিচালকেব ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
সিলেটে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
এম এ খালেক পিভিএম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের,রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী বলেছেন,সারা…
দেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি
এগিয়ে যাচ্ছে দেশ এবং এই উন্নয়নের ধারা বিস্তারিতভাবে তুলে ধরতে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা…
ছয় মাসে শিল্পঋণ বিতরণ বেড়েছে ১৯ শতাংশ
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ খাতে মোট এক লাখ ৯৮…
