বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি:অফিসার ইনচার্জ বেড়া থানার নেতৃত্বে বেড়া থানার এস আই শামীম রেজা সঙ্গীয় অফিসার ফোর্স সহকারে বৃশালিকা ঘাট এলাকা হইতে গতকাল ৮ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকার সময় মোঃ আরিফুল ( ৩২) পিতা গোলাম মোস্তফা সাং বৃশালিকা কে ৪০০ পিছ ইয়াবা সহকারে হাতেনাতে ধৃত করেন। অপর পক্ষে এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় এ এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহকারে বাটিয়াখড়া এলাকায় গতকাল বিকাল ৫ টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করিয়া সোনাপদ্মা গ্রামের হাসান (৩৫) পিতা হাফেজ এর নিকট হইতে ০২ গ্রাম হেরোইন এবং অপর আসামি হাচান ( ২৮) পিতা আব্দুল খালেক সাং জয়নগর এর নিকট হইতে ০১ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
অনান্য খবর
দেশে প্রথমবারের মতো পিআইবিতে ‘ফ্যাক্টচেক’ প্রশিক্ষণ
দেশে প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি)। দুই দিনব্যাপী প্রশিক্ষণে দেশের বিভিন্ন গণমাধ্যমে…
কুড়িগ্রাম আনসার-ভিডিপির উদ্দ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে ২৩ ও ২৪ জুন কুড়িগ্রাম জেলার উলিপুর…
শিক্ষার্থীদের জন্য অনলাইনে ৬ হাজার লেকচার
শিক্ষার্থীরা যাতে ঘরে বসে সহজে পড়াশোনায় মনোযোগী হতে পারেন, সে লক্ষ্যে নিজস্ব ওয়েবসাইটে ৩১টি বিভাগের ছয় হাজার লেকচার আপলোড…
