বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলাধীন মাশুমদিয়া ইউনিয়নে ২৯ মে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী নিয়মিত কাজের অংশ হিসেবে মাশুমদিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনের সময় বসবাসরত সকলের খোঁজ খবর নেন। গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে নিয়মিত সেখানে যান। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত একজন উপকারভোগী উপজেলা নির্বাহী অফিসারকে উপহার হিসেবে আম প্রদান করেন। এ সময় তিনি বলেন মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেড়াউপজেলার আশ্রয়ণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ৫০টি পরিবারের নিকট ঈদের আগে ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া আশ্রায়ন প্রকল্পে ১২টি এবং মাশুমদিয়া ইউনিয়নের ফকিরকান্দি আশ্রায়ন প্রকল্পে ৩৮টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
অনান্য খবর
নতুন ঠিকানায় উচ্ছ্বসিত আরও ১৮০৫ রোহিঙ্গা
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্বিতীয় ধাপে ৪২৮টি পরিবারের মোট ১৮০৫ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার…
সাড়ে তিন লাখ প্রবাসীর তালিকা সুরক্ষা অ্যাপে
প্রাণঘাতী করোনা মহামারি সংক্রমণ থেকে রক্ষায় টিকা গ্রহণে বিদেশগামী কর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গত ১১ জুলাই সারাদেশে ৫৩টি কেন্দ্রে টিকা দেয়ার…
বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু ১ ডিসেম্বর
‘বঙ্গবন্ধু শেখ মুজিব অনলাইন কুইজ প্রতিযোগিতা’ ১ ডিসেম্বর শুরু হচ্ছে। আগামী ১০ মার্চ পর্যন্ত অনলাইনে এই কুইজ প্রতিযোগিতা…
