বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলাধীন মাশুমদিয়া ইউনিয়নে ২৯ মে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী নিয়মিত কাজের অংশ হিসেবে মাশুমদিয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শনের সময় বসবাসরত সকলের খোঁজ খবর নেন। গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে নিয়মিত সেখানে যান। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত একজন উপকারভোগী উপজেলা নির্বাহী অফিসারকে উপহার হিসেবে আম প্রদান করেন। এ সময় তিনি বলেন মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেড়াউপজেলার আশ্রয়ণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ৫০টি পরিবারের নিকট ঈদের আগে ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া আশ্রায়ন প্রকল্পে ১২টি এবং মাশুমদিয়া ইউনিয়নের ফকিরকান্দি আশ্রায়ন প্রকল্পে ৩৮টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
অনান্য খবর
সরকারি পরিষেবার অর্থ জমা উন্মুক্ত হচ্ছে সব ব্যাংকে
সরকারি পরিষেবার অর্থ জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ব্যাংক নির্ভরতা আর থাকছে না। এখন থেকে দেশের যে কোনো তফসিলি ব্যাংকে…
তৃণমূলে খালেদা জিয়ার কারামুক্তি নিয়ে হতাশা,শীর্ষনেতাদের ক্ষমতার
খালেদা জিয়ার কারামুক্তি-আন্দোলন নিয়ে হতাশা কাজ করছে বিএনপির তৃণমূলে। শীর্ষস্থানীয় নেতাদের ক্ষমতার লোভ আর ব্যক্তিস্বার্থের কারণেই জোরদার হচ্ছে না আন্দোলন,…
বন্ধ জুটমিল চালু হচ্ছে
২০২০ সালে সরকার অনেকটা হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ওই বছরের ১ জুলাই থেকে এসব পাটকল…
