রাজধানী ঢাকার উত্তরায় ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সম্মিলিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্স প্যারেড গ্রাউন্ডে অত্যন্ত জাঁকজোমক ও সুসংগঠিত পরিবেশে এ প্যারেড সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ১ এপিবিএন-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আব্দুল লতিফ। প্যারেড চলাকালে অধিনায়কের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ এপিবিএন-এর সহ-অধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রেনিং অ্যান্ড স্পোর্টস রাজিব গাইন এবং সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মিজানুর রহমান ও ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। প্যারেড পরিদর্শন শেষে অধিনায়ক ও অতিথিরা ব্যাটালিয়নের সদস্যদের মার্চপাস্ট ও সার্বিক ডিসিপ্লিন দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে ১ এপিবিএন-এর অধিনায়ক মো. আব্দুল লতিফ বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি সদস্যের প্রধান দায়িত্ব।” তিনি আগামী দিনগুলোতে আরও সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য ব্যাটালিয়নের সকল সদস্যকে আহ্বান জানান। শৃঙ্খলার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা ঝালাই করার লক্ষ্যেই নিয়মিত এই ধরনের মাস্টার প্যারেডের আয়োজন করা হয় বলে এপিবিএন সূত্রে জানানো হয়েছে।
ঢাকার উত্তরায় এপিবিএন-১ এর জাঁকজমকপূর্ণ সম্মিলিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত
