উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে ২৩ ও ২৪ জুন কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলার বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস কর্তৃক বন্যার্ত আনসার ভিডিপি সদস্যদের মাঝে উক্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক,উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন,কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, চিলমারী উপজেলা প্রশিক্ষিকা সাজেদা খাতুন, উলিপুর উপজেলা প্রশিক্ষিকা জাহানুর ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম।ত্রাণ বিতরণকালে পরিচালক মোঃ আব্দুস সামাদ বলেন,আনসার বাহিনী গণ মানুষের বাহিনী, সব সময় সাধারণ মানুষের পাশে থেকেই সেবা দিয়ে থাকে। বাহিনীর মহাপরিচালক তার নিজস্ব তহবিল হতে বন্যার্তদের সাহায্য প্রেরণ করেছেন। ইতোমধ্যে তিনি সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ,নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলার প্রায় সাড়ে চার হাজার বন্যার্ত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বাবদ প্রায় ১৯ লক্ষ টাকা প্রেরণ করেছেন।প্রত্যেক বন্যার্তকে চিড়া, মুড়ি,গুড়,লবন, মোমবাতি,খাবার স্যালাইন,হ্যালোজিন ট্যাবলেট ও দিয়াশলাই বিতরণ করা হচ্ছে।এ সহযোগিতা আমরা আপনাদের নিকট সুষ্ঠুভাবে পৌছি দিচ্ছি। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে বন্যা কবলিত ৭টি উপজেলায় ৫৮৪জন বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।আব্দুল খালেক পিভিএম, পাবনা২৪/৬/২২
অনান্য খবর
দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠায় সমঝোতা স্বাক্ষর
ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার বিকালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) মিলনায়তনে আইসিসিআরের…
হার্ডিঞ্জ ব্রিজের ১০২ বছর
পাবনার পাকশী পদ্মা নদীর ওপর স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ চালুর ১০২ বছর পূর্তি ৪ মার্চ শনিবার। ১৯১৫ খ্রিস্টাব্দের…
বুদ্ধিজীবীদের নাম টিকে আছে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসও টিকে থাকবে
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস টিকে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের…
