“আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস, অপারেশন-১০ ডোমেইনের অধীন কুমিল্লা পশ্চিম জোনে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠকর্মীদের water.org-এর অর্থায়নে পরিচালিত ওয়াটার ক্রেডিট কর্মশালা সম্প্রতি জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুমিল্লা পশ্চিম জোনের জোন প্রধান আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা বক্তব্য দেন টিএমএসএসের কুমিল্লা ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম। উক্ত কর্মশালায় সহকারী ডোমেইন প্রধান মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনসচেতনতা মূলক প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,মানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য টিএমএসএ বদ্ধপরিকর,সমাজের প্রতিটি মানুষকেই নিজের স্বাস্থ্যকে ভাল রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন। তাই আমরা মনে করি টিএমএসএস, ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সামাজিক সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের ট্রেনিং কো-অর্ডিনেটর তাজউদ্দিন আহমদ (তাজ)। তিনি বলেন, মানুষ একা ভাল থাকতে পারে না,সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে মিলেই ভাল থাকা যায়।তিনি আরো বলেন,”কর্মীরা যদি গ্রুপে ফ্লিপচার্টের মাধ্যমে নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করেন তাহলে সমাজের মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। টিএমএসএস,ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সেই সামাজিক সচেতনতার কাজটি করছে।” উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন কুমিল্লা পূর্ব জোনের জোন প্রধান আতাউর রহমান ও গৌরিপুর শাখার ম্যানেজার মোঃ তাইজুল ইসলাম। উক্ত কর্মশালায় জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৯ জন মাঠ কর্মী অংশ নেয়।
অনান্য খবর
মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ বেড়ার বক্তারপুরবাসী
মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ বেড়ার বক্তারপুরবাসী ফেরদৌস তপন : পাবনা জেলার বেড়া উপজেলায় বক্তারপুর গ্রামে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে…
বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের প্রস্তাব রাশিয়ার
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালগুলোর সঙ্গে মিলে করোনার টিকা ‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। আমরা…
৫ লাখ চাকরিপ্রত্যাশীকে প্রশিক্ষণ দেবে সরকার
আগামী পাঁচ বছরে দেশের পাঁচ লাখ চাকরিপ্রত্যাশীকে কর্মদক্ষতা বৃদ্ধিতে সফট স্কিল বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ…
