কাশিনাথপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার: শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ মে (শনিবার) বিকেলে কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে। বেড়া উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।
মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, অধ্যক্ষ সুজন মাহমুদ, অধ্যক্ষ রোকসানা খানম, উপাধ্যক্ষ মির্জা আশরাফুল ইসলাম, উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক আলীম আল রাজী।
পরবর্তীতে ঢাকা ও পাবনা থেকে আগত অতিথিরা শিক্ষা জাতীয়করণের দাবী নিয়ে কথা বলেন।

শেয়ার করুন: