দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পাচ্ছেন জামাল ভূঁইয়া, মারিয়া মান্ডারাসহ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের সদস্যরা। আজ সকাল ১০টায় তিন দলের প্রায় ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এনেছেন নারী ফুটবলাররা। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডা-তহুরা খাতুনরা। ২০২০ সালে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক সিরিজে নেপাল জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ জাতীয় দল এক ম্যাচে জয় পেয়ে এবং অন্যটিতে ড্র করে ট্রফি জিতে নেয়। নেপালের বিপক্ষে ওই সিরিজ জয়ের জন্য জামাল ভূঁইয়া বাহিনী পাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা। পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত চারজাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকেও দেয়া হবে সংবর্ধনা। একই অনুষ্ঠানে তিন দলের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা পাবেন এই সংবর্ধনা।
অনান্য খবর
দল সরকারে শেখ হাসিনা কেন অপরিহার্য
ভঙ্গুর দলকে এশিয়ার অন্যতম রাজনৈতিক দলে পরিণত করা, ২১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানি চুক্তি,…
চাঙ্গা থাকবে অর্থনীতি ॥ করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যাপক উদ্যোগ
এক লাখ ২০ হাজার কোটি টাকার ২১ প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন করা হবে রফতানি আয় ও রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক…
দক্ষিণ সুদানে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা
বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদানে ঘরে ঘরে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করা হয়। বাংলাদেশি শান্তিরক্ষীরা দেশটিতে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের পাশাপাশি…
