হবিগঞ্জে সড়কের মধ্যেই বৈদ্যুতিক খুঁটি : যান চলাচলে বিঘ্ন

শেয়ার করুন:
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে শেখ ভানু শাহ সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলচাল করতে  হচ্ছে জনসাধারণসহ যানবাহনের।এই খুঁটির ফলে আতঙ্কে রয়েছে অত্র এলাকায় ব্যবসায়ীরা ও স্কুলগামী ছাত্র/ছাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বামৈ ইউনিয়নের ভাদিকারা কালাউক বাজার হতে শেখ ভানু শাহ সড়কে অবস্থিত লাখাই উপজেলার একমাত্র সাদিয়া অটো রাইস মিলটি লাখাই খাদ্য গোদামে ধান চাল যোগান দিয়ে থাকে।
এই মিলটিতে ধান চাল বোঝাই ভারী যানবাহন প্রবেশ করতে নানা সমস্যায় পরতে হচ্ছে এই খুঁটির কারণে। এই খুঁটিতে ঝুঁলে আছে প্রায় ১৪ টি মিটারের সংযোগের বৈদ্যুতিক তার। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মিলে প্রবেশ করতে হচ্ছে ভারী যানবাহন।
এ ব্যাপারে পার্শ্ববর্তী ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল বাছির জানান, যখনই মাল বোঝাই ভারী যানবাহন নিয়ে প্রবেশ করে তখনই আমি আতঙ্কে থাকি।  সমস্যা হচ্ছে মিলের পূর্ব পাশে ও আমার দোকানের সামনেই রয়েছে বিদ্যুৎতের খুঁটি। এই খুঁটি এখান থেকে না সরালে ঝুঁকিপূর্ন থেকেই যাবে।
এ ব্যাপারে লাখাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ইসমাত কামালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে আমাদের ঝুঁকিপূর্ন খুঁটিটি অপসারণ করার পরিকল্পনা রয়েছে এবং ঠিকারদার নিয়োগ করেছি । অচিরেই এই ঝুঁকিপুর্ন খুঁটিটি সরাতে পারবো।
সাদিয়া অটো রাইস মিলের প্রোপাইটার আলমগীর তালুকদার জানান,এই বিদ্যুৎ এর খুঁটি নিয়ে হরহামেশা সমস্যা লেগেই থাকে। গ্রামবাসী ও এলাকাবাসীর দাবী ঝুঁকিপূর্ন বিদ্যুৎ এর খুঁটিটি দ্রুত অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাই।

শেয়ার করুন: