হবিগঞ্জ প্রতিনিধি: “আমার টাকার আমার সেতু, বাংলাদেশের পদ্মাসেতু ” এই শ্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে হবিগঞ্জ সদর থানা প্রাঙ্গন হতে একটি জমকালো আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শনিবার(২৫ জুন) বিকালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র নেতৃত্বে শোভাযাত্রাটি সদর থানা হতে শহর প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনের ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বেলুন উড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ নেওয়ার আনন্দ প্রকাশ করেন। পুলিশ সুপার মুরাদ আলি বলেন ‘অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু- কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে আছে। এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয় এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।’তাছাড়াও তিনি সকলকে এদেশের অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বক্স চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জনে দে, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, পৌরসভা কমিউনিটি পুলিশিং সভাপতি মো: মোদারিস আলী টেনু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ ।
অনান্য খবর
ঢাকায় উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে ড.হোসেন আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি : ঢাকায় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও…
রংপুর আনসার-ভিডিপির “জাতীয় শুদ্ধাচার প্রতিপালন বিষয়ক প্রশিক্ষণ”অনুষ্ঠিত
আঃ খালেক খান পিভিএম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত রেঞ্জের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে…
ভূমি সেবা ডিজিটালাইজেশনে ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ
ভূমি মন্ত্রণালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ লাভ ও সেবা ডিজিটালাইজিংএ অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে…
